মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

থাকছে ড্রপ নচ ডিসপ্লে, Flipkart Big Billion Days Sale-এ লঞ্চ হতে চলেছে Poco C31!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
থাকছে ড্রপ নচ ডিসপ্লে, Flipkart Big Billion Days Sale-এ লঞ্চ হতে চলেছে Poco C31!


#কলকাতা: শুরু হচ্ছে Flipkart Big Billion Days Sale, একাধিক ব্র্যান্ড এই সেলে নিজেদের নতুন প্রোডাক্ট লঞ্চ করে। সেই সব ব্র্যান্ডের মতো এই সেলে নিজেদের নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে Poco। চলতি মাসের ৩০ তারিখ এই ই-কমার্স সাইটে লঞ্চ হবে Poco C সিরিজের নতুন মোবাইল ফোন (Mobile Phone) Poco C31।

সম্প্রতি সংস্থার তরফে Poco C31-এর একটি টিজার প্রকাশ করা হয়েছে। যা থেকে বোঝা যাচ্ছে, এই ফোনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকছে। ফোনের ডিসপ্লের চারপাশে খুবই সরু বর্ডার থাকছে। তবে, ডিসপ্লের নিচে যে কালো অংশ থাকে তা মোটাই থাকছে।

টিজারের মাধ্যমে মোবাইল ফোনের (Mobile Phone)  ফিচার্স, দাম বা স্ক্রিন সাইজ সম্পর্কে কিছু জানানো হয়নি। Flipkart Big Billion Days Sale এই ফোন ঘিরে তৈরি হয়েছে আগ্রহ৷  তবে, মনে করা হচ্ছে এই ফোন C3-এর মতোই ৬.৫৩ ইঞ্চির HD+ রেজোলিউশনের হবে। তবে, C3-র থেকে কিছু ফিচার্স আপডেটেড থাকবে। এই ফোনে থাকতে পারে MediaTek Helio G85 SoC।

আরও দেখুন – Video| Bankura থেকে Kolkata, পেটে টিউমার, ভর্তি হননি হাসপাতালে, কেন?

Poco C31-এর আকর্ষণীয় ফিচার্স সম্পর্কে যা জানা যাচ্ছে-

5000mAh ব্যাটারির সঙ্গে এই ফোন বাজারে আসতে পারে, সঙ্গে থাকবে ফাস্ট চার্জিংয়ের সুবিধা-সহ চার্জার।

Poco-র ফোন ক্যামেরার জন্য অত্যন্ত জনপ্রিয়, যে কোনও সিরিজেই এই গুণগত মান বজায় রাখার চেষ্টা করে সংস্থা। ফলে এবারও তারা নিরাশ করবে না বলে মনে করা হচ্ছে। C31-এ থাকতে পারে ট্রিপল ক্যামেরা। ফ্রন্ট বা ব্যাকে কত মেগাপিক্সেল থাকছে তা এখনও জানা যায়নি। সঙ্গে কী কী রঙে এই ফোন পাওয়া যাবে তাও জানা যায়নি।

আরও দেখুন –Video: Kalimpong to Bollywood, Laal Singh Chadda তে আমিরের পাশে সোনমারিকা

যেহেতু এখন প্রায় সব স্মার্টফোনই 5G-র সঙ্গে বাজারে আসছে, তাই মনে করা হচ্ছে এই বাজেট ফোনটিও 5G-তেই লঞ্চ করবে।

এখানেই শেষ নয়, ফিচার্স দুরন্ত হলেও দাম সাধ্যের মধ্যেই থাকবে, টেক বিশেষজ্ঞদের মতে, C31-এর দাম হতে পারে ১০ হাজার টাকার মধ্যে।

প্রসঙ্গত, এর আগে C সিরিজের C3 লঞ্চ হয়েছিল গত বছর। যাতে 6.53-inch HD+ (720×1,600 pixels) LCD ডিসপ্লে ছিল সঙ্গে Waterdrop-Style Notch এবং 20:9 আসপেক্ট রেশিও ছিল। Helio G35 SoC তৈরি এই ফোনে 4GB RAM, সঙ্গে ট্রিপল লেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনটিও বাজেট ফোন। তাই C31 যদি C3-র আপডেটেড ভার্সন হয়, তা হলে ক্যামেরা এবং স্টোরেজে বেশ খানিকটা মিল পাওয়া যেতে পারে। ডিজাইনেও মিল থাকতে পারে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর