বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক ১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত

দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার ১৫ মাসের কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার ১৫ মাসের কারাদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজার রায় দিয়েছেন প্রধান বিচারপতি সিসি খামপেপে। বিবিসির খবর।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাকাকালীন সংঘটিত একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে জ্যাকব জুমার বিরুদ্ধে। তার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের অভিযোগে তদন্ত চলছে। এসব তদন্তে সহায়তা করতে জ্যাকব জুমাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন তদন্তের দায়িত্বপ্রাপ্ত বিচারক। তবে জ্যাকব জুমা মাত্র একবার আদালতে হাজিরা দিয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকার উপ প্রধান বিচারপতি রে জনডো এসব অভিযোগের তদন্ত করছেন। আদালতের নির্দেশ উপেক্ষা করে হাজিরা না দেওয়ায় জ্যাকব জুমার বিরুদ্ধে দেশটির সাংবিধানিক আদালতে অবমাননার অভিযোগ আনেন তিনি। মঙ্গলবার এ অভিযোগের রায় দেন শীর্ষ আদালত।

দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান বিচারক সিসি খামপেপে তার রায়ে বলেন, সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে গ্রেফতার করা ছাড়া আমার হাতে আর কোনো উপায় রইলো না। এটি আমরা করছি এই আশায় যে, আইনের শাসন ও বিচার প্রক্রিয়া সবচেয়ে শক্তিশালী এমন একটি দ্ব্যর্থহীন বার্তা সমাজে ছড়িয়ে যাবে।

আদালতের রায়ে সাবেক এই প্রেসিডেন্ট নিজে পুলিশের হাতে ধরা দিতে তাকে পাঁচ দিন সময় দেওয়া হয়েছে। পাঁচ দিনের মধ্যে তিনি পুলিশের হেফাজতে না গেলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে গ্রেফতারের নির্দেশ দেবেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর