বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

দ. কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধানের পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫ ২০:২৬

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান পার্ক চং জুন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান পার্ক চং জুন পদত্যাগ করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) সিওল থেকে এএফপি এ খবরটি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়,অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেফতার করতে বাধা দেওয়ার ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে তিনি পদত্যাগ করেন।

এদিকে তদন্তকারীরা নতুন করে ইউন সুক ইয়োলকে গ্রেফতারের উদ্যোগ নিচ্ছে। গ্রেফতার হলে ইউন হবেন দক্ষিণ কোরিয়ার ইতিহাসে গ্রেফতার-হওয়া প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট।

ডিসেম্বর ৩ তারিখে সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর সৃষ্ট দেশের কয়েক দশকের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্যে থাকা ইউন তার নিরাপত্তা বাহিনীর সহায়তায় গ্রেফতার এড়াতে সক্ষম হন।

প্রেসিডেন্টের নিরাপত্তা সেবার (পিএসএস) একজন কর্মকর্তা জানান, পার্ক চং-জুন শুক্রবার সকালে পুলিশের জিজ্ঞাসাবাদে অংশ নেওয়ার সময় তার পদত্যাগপত্র জমা দেন। এটি পরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক গ্রহণ করেন।

এই পদত্যাগ এমন এক সময়ে এল, যখন তদন্তকারীরা ইউনের সামরিক আইন জারির জন্য নতুন গ্রেফতারি পরোয়ানা নিয়ে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

পার্ক চং জুন সাংবাদিকদের বলেন, ‘গ্রেফতারের চেষ্টায় কোনো ধরনের রক্তপাত হওয়া উচিত হবে না। সরকারি সংস্থাগুলোর মধ্যে সংঘাতের কারণে অনেক নাগরিক উদ্বিগ্ন এবং আমি মনে করি কোনো অবস্থাতেই শারীরিক সংঘাত বা রক্তপাত হওয়া উচিত নয়।’

এদিকে ইউনের নিরাপত্তা দল সিউলে তার বাসস্থানের চারপাশে কাঁটাতারের বেড়া ও ব্যারিকেড স্থাপন করে নিরাপত্তা বাড়িয়েছে।

সংসদে ইউনের অভিশংসন প্রক্রিয়া চলমান রয়েছে, যা জানুয়ারির ১৪ তারিখ থেকে শুরু হবে। আদালত ১৮০ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে। বিশ্লেষকরা বলছেন, গ্রেফতারের সময় সহিংস সংঘাত হলে ইউনের অবস্থান দুর্বল হতে পারে।

তবে এই সংকটের মধ্যে ইউনের দল ‘পিপল পাওয়ার পাটি’র জনপ্রিয়তা বেড়েছে। শুক্রবার প্রকাশিত জনমত জরিপে দেখা গেছে, তিন সপ্তাহে দলের সমর্থন ২৪ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশে পৌঁছেছে।

সারাবাংলা/এইচআই

দ. কোরিয়া
নিরাপত্তা প্রধানের পদত্যাগ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর