মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

দক্ষিণবঙ্গ জুড়ে অবিরাম বৃষ্টির জের।নদী বাঁধ পাহারায় দজেলা প্রশাসন পূর্ব মেদিনীপুরে|Continuous rain across South Bengal, administration patrolling the river banks all night!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন


Last Updated:

কংসাবতীতে জলস্তর বাড়ায় দুশ্চিন্তার মেঘ পাঁশকুড়াবাসীর মনে। কারণ পাঁশকুড়ার কাঁসাই নদীর বাঁধ ভেঙে শেষ কয়েক বছরে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ফলে নতুন করে জলস্তর বাড়ায় সতর্ক হয়েছে প্রশাসন। 

X

পাঁশকুড়ায়

পাঁশকুড়ায় নদী পাড়ে পেট্রোলিং

পাঁশকুড়া: বর্ষার শুরু থেকেই টানা বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। একদিকে সক্রিয় মৌসুমি বায়ু অন্যদিকে একের পর এক নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পশ্চিমের জেলাগুলিতে টানা বৃষ্টি চলছে। টানা বৃষ্টিতে বেড়েছে নদ-নদীর জলস্তর। এর পাশাপাশি নিম্ন চাপের কারণে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে একাধিক ড্যাম থেকে জল ছাড়া হয়েছে। জল ছাড়া হয়েছে মুকুটমণিপুর ব্যারেজ থেকেও। ফুলে ফেঁপে উঠেছে কাঁসাই নদীর জল। কংসাবতীতে জলস্তর বাড়ায় দুশ্চিন্তার মেঘ পাঁশকুড়াবাসীর মনে। কারণ পাঁশকুড়ার কাঁসাই নদীর বাঁধ ভেঙে শেষ কয়েক বছরে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ফলে নতুন করে জলস্তর বাড়ায় সতর্ক হয়েছে প্রশাসন।

আট জুলাই মঙ্গলবার সন্ধ্যের পর থেকে পাঁশকুড়ার কাঁসাই নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। সেচ দফতর সারারাত নদী বাঁধগুলিতে আলো জ্বালিয়ে পেট্রোলিং করে। টানা প্রবল বর্ষার কারণে মুকুট মণিপুর ব্যারেজ থেকে দফায় দফায় কংসাবতী নদীতে জল ছাড়া হয়েছে। যার ফলে পাঁশকুড়ার কাঁসাই নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে, ডেঞ্জার লেভেলের উপরে জল উঠেছে। সেই খবর পেয়ে তৎক্ষণাৎ পাঁশকুড়ার সেচ দফতরের অফিসে যান পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র, এছাড়া উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার আই সি সমর দে, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজিত রায়। পাঁশকুড়ার সেচ দফতরের অফিসে একটি বৈঠক হয়।

বৈঠক শেষে সেচ দফতরের আধিকারিক সহ অন্যান্যরা নদী বাঁধ পরিদর্শন করেন। এদিন পরিদর্শন শেষে পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র জানান,’প্রকৃতি এবং মানুষের লড়াই, সেচ দফতরের আধিকারিকেরা আশ্বস্ত করেছেন, পাশাপাশি সারারাত নদী বাঁধগুলিতে পেট্রোলিং করবে সেচ দফতর। সাধারণ মানুষকে বলব, তারাও যেন নদী বাঁধে নজর রাখে, কোথাও কিছু হলে তৎক্ষণাৎ প্রশাসনকে জানায়,এবং আমাদের নজরে আনলে আমরা সেচ দফতরের সঙ্গে সমন্বয় করে বিষয়টি খুব দ্রুততার সঙ্গে সমাধান করার চেষ্টা করব। প্রয়োজন হলে পৌরসভায় কন্ট্রোলরুম খোলা হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে জানাই, নদীর জলস্তর বাড়লে গুজবে কেউ কান দেবেন না। প্রশাসন পাশে রয়েছে।’

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“

প্রসঙ্গত ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে কাঁসাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। প্রভূত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় পাঁশকুড়াবাসী। এবার বর্ষার শুরু থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। একাধিক ব্যারেজ থেকে জল ছাড়ায় বাড়ছে নদ-নদীর জলস্তর। পাঁশকুড়ায় কংসাবতীর নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে চিন্তিত রয়েছে পাঁশকুড়াবাসী সতর্ক রয়েছে প্রশাসন। মঙ্গলবার রাতভর চলে নদী পাড়ে পেট্রোলিং।

সৈকত শী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর