রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বার সভাপতির চেয়ারে খোকন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১২১ সময় দেখুন
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বার সভাপতির চেয়ারে খোকন


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত (বিএনপিপন্থী) নীল প্যানেল থেকে বিজয়ী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ফোরামের সিদ্ধান্ত উপেক্ষা করে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন।

তবে সুপ্রিম কোর্ট বারের বিদায়ী সভাপতি মোমতাজ উদ্দিন ফকির নবনির্বাচিত সভাপতি খোকনকে ফুল দিয়ে বরণ করতে গেলে তিনি তা নিতে অস্বীকৃতি জানান।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ব্যারিস্টার খোকন দায়িত্ব নিলেও বিএনপিপন্থী নীল প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত তিন জন উপস্থিত ছিলেন না।

এ ছাড়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো পদধারী নেতাকেও অনুষ্ঠানে দেখা যায়নি। শুধু ব্যারিস্টার খোকনের অনুসারী বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে, আওয়ামী লীগের প্যানেল থেকে নির্বাচিত সম্পাদক শাহ মঞ্জুরুল হকসহ ১০ জন দায়িত্ব নেন।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন পরিচালনা কমিটি, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট বারের বিদায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত ১০ মার্চ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মাহবুব উদ্দিন খোকনসহ চারটি পদে বিএনপিপন্থি নীল প্যানেল জয়লাভ করে। অন্যদিকে সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হকসহ ১০টি পদে আওয়ামী লীগপন্থী সাদা প্যানেলের প্রার্থীরা জয়ী হন।

এরপর বিএনপির প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার খোকনসহ চারজনকে গত ২৭ মার্চ দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ চিঠি দেন।

নীল প্যানেল থেকে মাহবুব উদ্দিন খোকন ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী তিন জন হলেন— সৈয়দ ফজলে এলাহী অভি, ফাতিমা আক্তার ও মো. শফিকুল ইসলাম।

অন্যদিকে সাদা প্যানেলের পদে শাহ মঞ্জুরুল হক ছাড়া একই প্যানেল থেকে বিজয়ী অন্য নয় জন হলেন- সহসভাপতি পদে রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মো. আবু ওবায়েদ হোসেন, ট্রেজারার পদে মোহাম্মদ নুরুল হুদা আনছারী, সহ-সম্পাদক পদে মো. হুমায়ুন কবির ও হুমায়ুন কবির (পল্লব), সদস্য পদে রাশেদুল হক খোকন, মো. রায়হান রনী, মো. বেল্লাল হোসেন (শাহীন) ও খালেদ মোশাররফ (রিপন)।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর