বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

দাম কমাতে মজুত থেকে ৫ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়বে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৭২ সময় দেখুন
দাম কমাতে মজুত থেকে ৫ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়বে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

কৌশলগত মজুত থেকে ৫ কোটি ব্যারেল জ্বালানি তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস অপরিশোধিত তেলের উত্তোলন বাড়াতে রাজি না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসন বলছে, বিশ্ববাজারে তেলের বাড়তি দাম কমাতে এশিয়ার প্রধান প্রধান ভোক্তা দেশগুলোকে নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ পরিকল্পনার অংশ হিসেবে মজুত থেকে বাজারে তেল ছাড়া হবে।

মঙ্গলবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও ব্রিটেনের সঙ্গে মিলে কৌশলগত মজুত থেকে বাজারে তেল সরবরাহ বাড়ানো হবে বলে জানানো হয়। এতে যুক্তরাষ্ট্র তার মজুত থেকে ৫ কোটি ব্যারেল তেল বাজারে সরবরাহ করবে বলে উল্লেখ করা হয়।

এর আগে তেল উত্তোলক দেশগুলোর জোট ওপেক প্লাসকে দাম নিয়ন্ত্রণে আনতে তেল উত্তোলন বৃদ্ধির আহ্বান জানিয়েছিলেন জো বাইডেন। তবে ওপেক প্লাসের নেতারা সাফ জানিয়ে দেন, মার্কিন চাপের মুখে উত্তোলন বাড়াবে না তারা। সোমবার সংস্থাটির নেতারা বৈঠকে এমন সিদ্ধান্ত নেন। ওপেক প্লাসের ওই সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব, আমিরাত ও রাশিয়াসহ ওপেক প্লাসের নেতারা।

করোনাভাইরাস মহামারির তীব্রতা হ্রাস পাওয়া বিশ্বে তেলের চাহিদা বাড়ছে। ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে পর্যাপ্ত যোগান না থাকায় বিশ্ববাজারে তেলের দরও বাড়ছে। এমন পরিস্থিতিতে ভোক্তা দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। তেলের দরে লাগাম টানতে যুক্তরাষ্ট্র-চীনসহ শীর্ষ ভোক্তারা মজুত থেকে তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর