রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

দিনজুড়ে বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২৮৩ সময় দেখুন
দিনজুড়ে বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা


ডেস্ক রিপোর্ট:: দিনভর রাজধানী ঢাকার আকাশে কখনো মেঘ, কখনো রোদ আবার কখনো বৃষ্টির দেখা মিলতে পারে। এছাড়া সারাদেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

এ আবহাওয়াবিদ বলেন, সকালের মেঘলা আকাশ ও থেমে থেমে বৃষ্টির প্রবণতা দুপুরের দিকে কাটতে পারে। দুপুরের দিকে হালকা রোদও দেখা দিতে পারে রাজধানীতে। তবে মাঝেমধ্যে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া সারাদেশের বিভিন্ন স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিনে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। তবে আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশাল বিভাগের খেপুপাড়ায় ২৮ মি.মি.।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom