রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

দিনের তাপমাত্রা কমতে পারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩২২ সময় দেখুন
দিনের তাপমাত্রা কমতে পারে


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করায় আগামী দুদিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে । পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে ।

আবহাওয়া অফিস জানায়, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সিলেট ও শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া রাঙামাটি ২ ও রংপুরে সামান্য বৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকাসহ সারা দেশে আর কোনো বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর