শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দীর্ঘ বন্ধেও অনলাইনে সচল শেকৃবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
দীর্ঘ বন্ধেও অনলাইনে সচল শেকৃবি


শেকৃবি করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনলাইনেই পরিচালিত হচ্ছে সকল শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে অনলাইন ক্লাস ও পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

এ বছর স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের ৭৫তম ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের অনলাইন ক্লাস কার্যক্রম চলমান ছিল।

তবে শুধু অনলাইন ক্লাস চলমান থাকলেও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে মানসিক অবসাদ লক্ষ্য করে সকল অনুষদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাও অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ শেকৃবি প্রশাসন।

করোনা পরিস্থিতিতে সৃষ্ট সেশনজটের ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করা পরীক্ষা কার্যক্রমে প্রাথমিকভাবে একটি সেমিস্টারের পরীক্ষা গ্রহণে সফল হওয়ায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদের ৫টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা একযোগে নেওয়া হচ্ছে। এ পরীক্ষায় অনুষদসমূহের মোট ৫২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডীন অধ্যাপক ড. আলোক কুমার পাল সারাবাংলাকে বলেন, ‘আমরা উপাচার্য মহোদয়ের পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম চলমান রাখার চেষ্টা করছি। পাশাপাশি কোভিড পরবর্তী সময়ে এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য নির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন করে সে অনুযায়ী ক্লাস ও পরীক্ষা পরিচালনা করা হবে। তাছাড়াও আমরা বর্তমানে অনলাইনে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলমান রেখেছি।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর