বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

দুই মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
দুই মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস


আন্তর্জাতিক ডেস্ক

দুই জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের হামাস। তারা হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক জুডিথ রানান এবং তার মেয়ে নাটালি। ইসরাইলের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছ দ্য টাইমস অব ইসরাইল।

জানা গেছে, তারা গাজার নিকটবর্তী দক্ষিণ ইসরাইলের নাহাল ওজ কিবুতজ নামক এলাকায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। গত ৭ অক্টোবর ইসরাইলে হামলার সময় তাদের অপহরণ করে হামাস।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে তাদের মুক্তির খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, দুই মার্কিন জিম্মি মা জুডিথ রানান এবং মেয়ে নাটালি সন্ত্রাসী সংগঠন হামাসের হাত থেকে মুক্তি পেয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল গাল হিরশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী গাজা উপত্যকার সীমান্তে তাদের গ্রহণ করেছে।এই মুহূর্তে তারা দেশের কেন্দ্রস্থলে একটি সামরিক ঘাঁটিতে যাওয়ার পথে। সেখানে তাদের পরিবারের সদস্যরা অপেক্ষা করছে।”

গাজায় হামাসের হাতে এখনও প্রায় ২০০ ইসরাইলি ও অন্যান্য দেশের জিম্মি রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর