রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

দুইটি রাজনৈতিক বলয় দেশটিকে যুদ্ধক্ষেত্র বানিয়েছে: মোকাব্বির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
দুইটি রাজনৈতিক বলয় দেশটিকে যুদ্ধক্ষেত্র বানিয়েছে: মোকাব্বির


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কথিত গণতন্ত্রের নামে আজকে দুইটি রাজনৈতিক বলয় মুখোমুখি সাংঘর্ষিক অবস্থানে দাঁড়িয়ে দেশটাকে একটা যুদ্ধ ক্ষেত্র বানিয়ে ফেলছে বলে সংসদে অভিযোগ করেছেন গণফোরামের সদস্য মোকাব্বির খান।

সোমবার (৩০ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশ পেটেন্ট বিল ২০২৩ পাসের প্রস্তাবের পর তার ওপর আনা যাচাই-বাছাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মোকাব্বির খান এ অভিযোগ করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মোকাব্বির খান বলেন, ‘শিল্পখাত মুখ থুবড়ে পড়েছে, বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। শিল্প খাতের উন্নয়ন, উৎপাদন অব্যাহত রাখতে হলে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে। একটি স্থিতিশীল পরিবেশ দরকার। কিন্তু গত দুই দিন আমরা কি দেখলাম। আজকে শুধু বিনিয়োগকারীরা নয়, দেশের মানুষ নির্বাচন নিয়ে চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। কথিত গণতন্ত্রের নামে আজকে দুইটি রাজনৈতিক বলয় মুখোমুখি সাংঘর্ষিক অবস্থানে দাঁড়িয়েছে। দেশটাকে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলছে।’

তিনি আরও বলেন, ‘কোনো গোষ্ঠী বা রাজনৈতিক শক্তি সহিংসতা করলে তা দমন করার দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। কিন্তু সরকার সেটি না করে প্রতিপক্ষকে উসকানি দিচ্ছে। ফলে পরিস্থিতি আরও সংঘাতময় হওয়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ। আজকে প্রধান বিচারপতির বাসায় হামলা হয়েছে, পুলিশের ওপর হামলা হয়েছে, সাংবাদিকদের ওপর হামলা হয়েছে, হাসপাতালে হামলা হয়েছে। গতকাল বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একজন পুলিশ সদস্য ও দুইজন রাজনৈতিককর্মী নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। তারা তো আমাদেরই সন্তান, আজকে তার পরিবারের অবস্থা কী। একজন সিনিয়র সাংবাদিক মৃত্যুবরণ করেছেন। তার কি অপরাধ ছিল, সরকার তার পরিবারের কী জবাব দেবে? আমি মনে করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এখনও ঐক্যের সুযোগ আছে, সমঝোতার সুযোগ রয়েছে, এ জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর