শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

দুপুরে আ.লীগের বিজয় শোভাযাত্রা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৫৩ সময় দেখুন
দুপুরে আ.লীগের বিজয় শোভাযাত্রা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ২টায় সারাদেশে একযোগে বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

রাজধানীতে শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হবে। শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি-৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।

এ শোভাযাত্রার মধ্য দিয়ে দলের সাংগঠনিক শক্তির মহড়া দেখাতে চায় ক্ষমতাসীন দল। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠন, দুই সিটির মেয়র এবং ঢাকার দলীয় সংসদ্যদের নিয়ে আলাদা আলাদা বেশ কয়েকটি সভা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগ নেতারা বলছেন, স্বাধীনতাসহ বাঙালিরা যা কিছু অর্জন, তার সব কিছু জাতির পিতা বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের হাত ধরে। তাই আওয়ামী লীগের এ বিজয় শোভাযাত্রায় প্রতিটি বাঙালি একত্র হবে।

বিজয় শোভাযাত্রা বাস্তবায়ন ও সফল করতে শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, রাজধানী ঢাকার উত্তর প্রান্ত থেকে কর্মসূচিতে যোগ দিতে আসা দলীয় নেতাকর্মীদের হাতিরঝিল, মগবাজার ও মৎস্যভবনের সড়ক এবং ঢাকার দক্ষিণ প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীদের গুলিস্তান, হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়ক ব্যবহার করতে হবে।

সাধারণ মানুষের চলাচলের বিষয়টি বিবেচনায় রেখে কর্মসূচিতে অংশ নিতে হবে। একইসঙ্গে, সভায় শোভাযাত্রাটি বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজনে সংশ্লিষ্ট সবার প্রতি সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয় সভা থেকে।

অনুরূপভাবে সারাদেশে একযোগে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য দল ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর