বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দুবাই বিমানবন্দরে দুই দিনে সাড়ে ১২০০ ফ্লাইট বাতিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১২৮ সময় দেখুন
দুবাই বিমানবন্দরে দুই দিনে সাড়ে ১২০০ ফ্লাইট বাতিল


আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবারের অবিরাম বর্ষণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে তলিয়ে যায়। এতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট এক হাজার ২৪৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ৪১টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দুবাই বিমানবন্দরের একজন মুখপাত্র খালিজ টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

বন্যার কারণে সৃষ্ট অপারেশনাল ব্যাঘাতের পর বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে বিমানবন্দরটির টার্মিনাল ১ এর আংশিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। টার্মিনাল ১ আংশিক চালু হলেও বিমানবন্দর পুরোদমে চলতে এখনও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৈরি আবহাওয়া মোকাবিলা করে বিমান চলাচলের জন্য প্রতিকূল অবস্থা প্রশমিত করতে এখনও ২৪ ঘণ্টা লাগবে বলে জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের টার্মিনাল ১ এ না আসার অনুরোধ করে। বিমানবন্দরের তরফ থেকে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে অভূতপূর্ব বৈরি আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্ব বা বাতিল হচ্ছে। দুবাই বিমানবন্দর যাত্রীদের টার্মিনাল ১ এ না আসার পরামর্শ দিচ্ছে। টার্মিনালে কোন রিবুকিং সুবিধা নেই, এবং অতিথিদের সর্বশেষ ফ্লাইটের তথ্যের জন্য তাদের প্রাসঙ্গিক এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে দুবাই বিমানবন্দরের তরফ থেকে বলা হয়, টার্মিনাল ১-এ আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর অন্তর্মুখী ফ্লাইট পুনরায় শুরু হয়েছে। তবে আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্বিত এবং ব্যাহত হচ্ছে।

দুবাই বিমানবন্দর খালিজ টাইমসকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, টার্মিনাল ১ থেকে থেকে যাত্রা করার জন্য যাত্রীদের শুধুমাত্র যদি কোনো এয়ারলাইন নিশ্চিত করে তাহলেই আসতে হবে।

সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মঙ্গলবার। এদিন ২৪ ঘণ্টায় আল আইনে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে দেশটি প্রতিষ্ঠিত হওয়ার আগে ১৯৪৯ সাল থেকে বৃষ্টিপাত রেকর্ড শুরু হয়েছিল। বৃষ্টিপাত রেকর্ড শুরুর পর সর্বোচ্চ বৃষ্টি হলো এবার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর