শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

দুর্ঘটনায় আহত বিএনপির স্বাস্থ্য সম্পাদককে দেখতে গেলেন রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১৩ সময় দেখুন
দুর্ঘটনায় আহত বিএনপির স্বাস্থ্য সম্পাদককে দেখতে গেলেন রিজভী


ঢাকা: দুর্ঘটনায় পায়ে আঘাতপ্রাপ্ত বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে দেখতে গিয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৪ অক্টোবর) তার বাসভবনে যান রিজভীসহ বিএনপির নেতারা। রিজভী আহমেদ ডা. রফিকের শারীরিক অবস্থার খোঁজ নেন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য মাহবুব আনাম স্বপন প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) ডা. রফিক ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে গিয়েছিলেন দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে। সেখান থেকে বিকেলে ঢাকায় ফিরে রাজধানীর শান্তিনগরে চেম্বারে যাওয়ার পথে রোড ডিভাইডার পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হোন ডা. রফিকূল ইসলাম।

পরে তার এমআরআই ও পায়ের এক্স-রে করালে লিগামেন্ট ও টেন্ডনে সমস্যা ধরা পরে। এর পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থপেডিক বিশেষজ্ঞ একদল চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকদের পরামর্শে আপাতত কমপক্ষে তিন সপ্তাহ বিশ্রামে আছেন তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom