মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ সময় দেখুন



এই হিসেবে ১ মূলাঙ্কের জাতক জাতিকারা অস্থির বোধ করতে পারেন। ২ মূলাঙ্কের ব্যক্তিদের সঙ্গীর সঙ্গে সন্তোষজনক সম্পর্ক থাকবে। ৩ মূলাঙ্কের পদোন্নতি হতে পারে। ৪ মূলাঙ্ককে পেশাগত চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। ৫ মূলাঙ্কের ব্যক্তিদের শিল্প, সাহিত্য এবং সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ থাকবে। ৬ মূলাঙ্কের ব্যক্তিরা নতুন ব্যবসার সুযোগ পেতে পারেন। ৭ মূলাঙ্কের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে। ৮ মূলাঙ্কের ব্যক্তিরা এই দিন খুশিতে থাকবেন। ৯ মূলাঙ্কের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হবে।

আরও পড়ুন- রাশিফল ২৫ ডিসেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা। দেখে নেওয়া যাক বিশদে, জ্যোতিষী চিরাগ দারুওয়ালা এদিনের জন্য কী ভবিষ্যদ্বাণী করছেন।

#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, গুরুত্বপূর্ণ সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। শিশুদের সঙ্গে সম্পর্কিত কোনও খবর সারা দিনটা ভেস্তে দিতে পারে। চিকিৎসার জন্য মোটা টাকা খরচ হবে, তবে সেটা অন্য কারও জন্য। অতিরিক্ত পরিশ্রম ছাড়া অর্থ উপার্জন সম্ভব নয়। শরীর-মনে অস্থিরতা থাকবে। কারণে-অকারণে সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। সব কিছু নিয়ে ভাল করে চিন্তাভাবনা করা উচিত। শুভ রঙ: কমলা, শুভ সংখ্যা: ১১

#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, জীবনে সেরা জিনিসগুলো পাওয়ার ইচ্ছা রয়েছে। এর জন্য অধ্যাবসায় চাই। তাহলেই সময়মতো সব মিলবে। এই দিন মেজাজ ফুরফুরে থাকবে। তবে বিরোধীরাও ওঁত পেতে রয়েছে। সাবধানে থাকতে হবে। কৌশল এবং কূটনীতির মাধ্যমে এঁদের সামলানো সম্ভব। কর্তৃপক্ষ আপনার প্রতি সহানুভূতিশীল, তবে তাঁদের পুরোপুরি নিজের পক্ষে আনার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক সন্তোষজনক থাকবে। শুভ রঙ: বেগুনি, শুভ সংখ্যা: ১৮

আরও পড়ুন– ২৫ ডিসেম্বর ২০২৪- কেমন যাবে আজকের প্রেমজীবন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে খুব শীঘ্রই স্বীকৃতি মিলবে। কবিতাপাঠ এবং সাহিত্য সম্মেলনে আকর্ষণ বাড়বে। নতুন বাড়ি কেনার এটাই আদর্শ সময়। পদোন্নতি পাওয়ার সময় হলে এখন মিলতে পারে। সপ্তাহান্তে নির্জন স্থানে রোম্যান্টিক ভ্রমণের পরিকল্পনা করা যায়। শুভ রঙ: প্যারট গ্রিন, শুভ সংখ্যা: ৮

#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, কথায় কথায় ‘না’ বলার অভ্যাস রয়েছে। এই অভ্যাস বিপদে ফেলে দিতে পারে। ব্যক্তিত্বে আকর্ষণ ক্ষমতা বাড়বে। দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল এমন কিছু মিলতে পারে। শরীর এবং মন কর্মক্ষেত্রে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকবে। প্রেমের সম্পর্কে ওঠাপড়া থাকতে পারে। ধৈর্য ধরতে হবে। শুভ রঙ: ইলেকট্রিক ব্লু, শুভ সংখ্যা: ৩

#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, ক্ষমতাসীন কোনও ব্যক্তি সমস্যায় ফেলতে পারে। সতর্ক থাকতে হবে। শিল্প, সাহিত্য এবং সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়বে। কেউ জালিয়াতি করার চেষ্টা করছে। তাই সাবধানে থাকাই ভাল। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে খরচ বাড়ার কারণে খুব একটা লাভ হবে না। যৌনতার প্রতি দৃষ্টিভঙ্গী সুস্থ এবং ইতিবাচক। কেউ এই নিয়ে ভুল বোঝাতে এলে পাত্তা না দেওয়াই ভাল। শুভ রঙ: ম্যাজেন্টা, শুভ সংখ্যা: ১৮

#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, নিরামিষাশী হওয়ার ইচ্ছা জাগতে পারে। স্কুল থেকে সন্তানদের নিয়ে ভাল খবর মেলার সম্ভাবনা। গত কয়েকদিনের অস্বস্তি কাটিয়ে এই দিন সুস্থ এবং ভাল বোধ হবে। তাই অত্যধিক পরিশ্রম করা উচিত হবে না। নতুন ব্যবসার সুযোগ মিলতে পারে। কাজের সূত্রে নতুন মানুষদের সঙ্গে আলাপ হবে। খুব শীঘ্র জীবনসঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রঙ: বটল গ্রিন, শুভ সংখ্যা: ৫

#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই দিন ৭ জন্মতারিখের জাতক জাতিকারা কঠোর পরিশ্রম করবেন। সাফল্যও মিলবে। তবে ব্যক্তিগত লাভই এর কারণ নয়। ব্যতিক্রমী প্রেরণা রয়েছে। আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে। সাম্প্রতিক স্বাস্থ্য সমস্যার পর শরীর ভাল বোধ হবে। বিদেশি উৎস থেকে লাভের সম্ভাবনা রয়েছে। তবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক খুব একটা ভাল যাচ্ছে না। এই বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। শুভ রঙ: লেমন, শুভ সংখ্যা: ৭

#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী গণেশ বলছেন, কর্তৃপক্ষের কাছে ঝুলে থাকা প্রস্তাবে এই দিন অনুমোদন মিলতে পারে। কেনাকাতা করলে মেজাজ ভাল থাকবে। বাড়ির জন্যও কিছু কেনা যায়। শরীর সুস্থ থাকবে, ফিটনেস প্রোগ্রাম শুরু করার এটাই সময়। বিদেশ বা দূরে কোথাও লাভজনক ব্যবসা শুরুর সুযোগ মিলতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্কে উষ্ণতা থাকবে, বোঝাপড়াও বাড়বে। শুভ রঙ: ল্যাভেন্ডার, শুভ সংখ্যা: ৮

#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, প্রশাসনের সমর্থন পাবেন ৯ জন্মতারিখের জাতক জাতিকারা। দলীয় কাজে অংশগ্রহণই এই দিন বিশেষ গুরুত্ব পাবে। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে, বিরোধীদের সঙ্গে লড়ার ক্ষমতা এবং সাহস যোগাবে। কঠোর পরিশ্রমের ফল মিলবে। অর্থ উপার্জনও হবে। সম্পর্ক খুব একটা ভাল জায়গায় নেই। রাগ নিয়ন্ত্রণ করা উচিত, না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শুভ রঙ: ম্যাজেন্টা, শুভ সংখ্যা: ৫

(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর