রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

দেশ-জাতির কল্যাণে নিবেদিতপ্রাণ হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
দেশ-জাতির কল্যাণে নিবেদিতপ্রাণ হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই। ত্যাগের পরশপাথরে পরিশুদ্ধ করি মনের কালিমা। আলোকিত করি হৃদয় কোণের অন্ধকার। ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে হই নিবেদিতপ্রাণ।’

বৃহস্পতিবার (২৯ জুন) এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের এই শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদুল আজহা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি, কল্যাণের পথ রচনা করতে হবে। আর এজন্য সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার বিকল্প নেই।’

তিনি বলেন, ‘অর্জনের ধারাবাহিকতায় উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা উন্নত- সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে, স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন নিষ্ঠা, সততা ও ত্যাগের মহিমায়। অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজজীবনে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কর্ম, চিন্তা, ত্যাগ, আনুগত্য ও সততার চর্চায় নিবেদিত হওয়ার আহ্বান জানাই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আজকের এই দিনে আহ্বান জানাই- অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা- ঈদ মোবারক।’

সারাবাংলা/এনআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর