রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

দেশ থেকে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৪০ সময় দেখুন
দেশ থেকে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার


ঢাকা: দেশে থেকে পালিয়ে যাওয়ার সময় শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) সকালে ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার রাতে ইমিগ্রেশন পুলিশ ও চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। চাঁদাবাজির একটি মামলায় আজ তাকে আদালতে তুলে তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদন করা হবে।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দীর্ঘদিন পলাতক থাকা আজিজ দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা চালাচ্ছিলেন।

সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে অর্ধ-ডজনের বেশি মামলা আছে তার বিরুদ্ধে। এরইমধ্যে, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হওয়া একটি চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় আসামি আজিজ। সেই মামলায় তাকে গ্রেফতার দেখাবে ডিবি পুলিশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর