রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

দেশ স্বাধীনের ৫৪ বছর হলেও মানুষ গরিবই রয়ে গেছে: খৈয়ম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫০ সময় দেখুন


রাজবাড়ী: বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পরও দেশ উন্নত হয়নি, মানুষ এখনও গরিবই রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দাদশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খৈয়ম বলেন, ‘৫৪ বছর ধরে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। হাসপাতালের চিকিৎসার বেহাল দশা, গরিব মানুষের চিকিৎসা নেই। আদালতে ন্যায়বিচার নেই, কোর্ট এখন শুধু ধনীদের কথা শোনে, পুলিশও বড়লোকদের হয়ে কাজ করে।’

তিনি আরও বলেন, ‘আমরা ১৯৭১ সালে সুষ্ঠু নির্বাচনের জন্য যুদ্ধ করেছি। পাকিস্তানি শাসকেরা যেমন আমাদের ভোটাধিকার দেননি, তেমনি শেখ হাসিনাও গত ১৭ বছর ধরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন দেননি। জেলায়, উপজেলায়, ইউনিয়নে—সবখানেই ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।’

বিএনপির এই নেতা দাবি করেন, ইতিহাসের মতোই একসময় শেখ হাসিনাকে দলবল নিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘রাজনীতি করতে হবে মানুষের জন্য। রাজনীতি হলো আদর্শ, নীতি, সততা, মানবতা আর দেশপ্রেমের বিষয়। এগুলো ফিরে না এলে বাংলাদেশ ঠিক পথে আসবে না।’

খৈয়ম বলেন, ‘আমার নেতা তারেক রহমান ৩১দফা দিয়েছেন। বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার কথা বলেছেন। তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে। সেই অবস্থান থেকে নেতাকর্মীদের ভাবতে হবে দাদশী ইউনিয়নকে কিভাবে গড়ে তুলবো। এখানে হানাহানি, মারামারি, কাটাকাটি বন্ধ করে উন্নয়নমুখী রাজনীতি করতে হবে।’

দাদশী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোর্তজার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, সদস্য রইচ উদ্দিন ডিউক, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, জেলা যুব দলের আহবায়ক খাইরুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহবায়ক আয়বুর রহমান আইয়ুব, জিয়া সাইবারফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-মহাসচিব আকবর খান প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর