সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

দেশজুড়ে উপভোগ করা যাবে রবির ভোল্টি সেবা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৪০০ সময় দেখুন
দেশজুড়ে উপভোগ করা যাবে রবির ভোল্টি সেবা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রবি ও এয়ারটেলের গ্রাহকদের জন্য দেশজুড়ে ভয়েস ওভার এলটিই (ভোল্টি) সেবা চালু করল রবি আজিয়াটা লিমিটেড। রবি ও এয়ারটেল গ্রাহকরা যেন সহজে সেবাটি পেতে পারেন, এজন্য সর্বোচ্চসংখ্যক স্মার্টফোন মডেলে সেবাটি চালু করেছে এই অপারেটর।

বুধবার (১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে রবি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০২০ সালে দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে তারা ভোল্টি সেবা চালু করেছিল।

রবি জানিয়েছে— আইফোন, স্যামসাং, হুয়াওয়ে, রিয়েলমি, সিম্ফনি, ওপ্পো, ওয়ালটন, নোকিয়ার মতো জনপ্রিয় ১৫৬টি স্মার্টফোন মডেলের মাধ্যমে এই সেবাটি উপভোগ করা যাবে।

রবি ও এয়ারটেল গ্রাহকদের ভোল্টি সেবা ব্যবহার করার জন্য বাড়তি কোনো খরচ করতে হবে না। সেবাটি সম্পূর্ণভাবে উপভোগ করতে কল প্রেরক ও গ্রহীতা— উভয়ের ভোল্টি সেবা ব্যবহার উপযোগী ফোরজি হ্যান্ডসেট এবং ভোল্টি অ্যাক্টিভেটেড ফোরজি সিম কার্ড লাগবে। এছাড়া উভয়কে ভোল্টি কভারেজ এলাকার মধ্যে থাকতে হবে।

ভোল্টি হচ্ছে আইপি-ভিত্তিক ভয়েস কল প্রযুক্তি। এই প্রযুক্তিটির মূল লক্ষ্য ফোরজি এলটিই নেটওয়ার্কে এইচডি (হাইডেফিনেশন) মানের ভয়েস সেবা নিশ্চিত করা। এলটিই ডাটা নেটওয়ার্কে ভয়েসকে আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে বিবেচনা করে ভোল্টি। অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহারকারী গ্রাহকরা ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যে কল সংযোগ করতে পারবেন, যা প্রথাগত টুজি বা থ্রিজি নেটওয়ার্কের চেয়ে ৪০ থেকে ৫০ শতাংশ দ্রুততর। একইসঙ্গে গ্রাহকরা ভয়েস কলে উপভোগ করতে পারবেন ক্রিস্টাল ক্লিয়ার এইচডি মানের শব্দ।

সারাবাংলা/ইএইচটি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর