শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

দেশব্যাপী যুবলীগের জঙ্গিবাদবিরোধী পথসভা ও প্রতিবাদ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৭৪ সময় দেখুন
দেশব্যাপী যুবলীগের জঙ্গিবাদবিরোধী পথসভা ও প্রতিবাদ মিছিল


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে ২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি-জামাতের প্রত্যক্ষ মদদে সংঘটিত জঙ্গি সিরিজ বোমা হামলার দোষীদের শাস্তির দাবিতে দেশব্যাপী কালো পতাকা প্রদর্শন, মানববন্ধন, পথসভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ই আগস্ট) যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল সিলেটে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশগ্রহণের পূর্বে সকাল সাড়ে ৯টায় নরসিংদী জেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদী পথসভায়, ১১টায় আশুগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের প্রতিবাদী পথসভায় এবং দুপুর আড়াইটায় শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী পথসভায় অংশগ্রহণ করেন।

প্রতিবাদী পথসভাগুলোতে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, ২০০৫ সালের আজকের এইদিনে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী একযোগে ৬৩ জেলায় ৫ শতাধিক স্থানে জঙ্গি সিরিজ বোমা হামলা করা হয়। স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। সেই অন্ধকার বাংলাদেশকে আলোর পথে এনেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এখন ওই জঙ্গিদের মদদদাতা খালেদা-তারেক দেশকে আবারও অন্ধকারে ডুবিয়ে দেবার ষড়যন্ত্রে মত্ত। যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থেকেই ওই জঙ্গিবাদীদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে, সোচ্চার হতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি-জামাত বাংলাদেশকে বোমাবাজির দেশে পরিণত করেছিল বলেই বাংলাদেশের জনগণ বিএনপি-জামাতকে প্রত্যাখ্যান করেছে। জনগণ থেকে বিচ্যুত হয়ে ওরা দেশধ্বংসের ষড়যন্ত্র শুরু করেছে। ওদেরকে প্রতিহত করতে যুবলীগের নেতাকর্মীরাই যথেষ্ট; তার জন্য দরকার ঐকবদ্ধ থাকা।

এসব পথসভাগুলো থেকে ২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি-জামাত কর্তৃক সংঘটিত সিরিজ বোমা হামলার দোষীদের অবিলম্বে বিচার করে শাস্তির দাবি জানানো হয়।

এসব পথসভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট মামুনুর রশীদ, মো. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, ড. রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শামসুল আলম অনিক, উপ-মুক্তিযোদ্ধা সম্পাদক গোলাম কিবরিয়া শামীম, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্বরণ, সহ-সম্পাদক মো. আবদুর রহমান জীবন, আরিফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীত যুবলীগ এর কার্যনির্বাহী সদস্য ইঞ্জি. মুক্তার হোসেন কামান, অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া, নুরুল ইসলাম নুর মিয়া, নুর হোসেন সৈকত, গাজী মোঃ শাহেদ, মোবাশ্বের হোসেন স্বরাজ প্রমুখ।

সারাবাংলা/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর