রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘দেশি-বিদেশি অপশক্তি বাংলাদেশ যৌথ আগ্রাসন চালাচ্ছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১২৬ সময় দেখুন
‘দেশি-বিদেশি অপশক্তি বাংলাদেশ যৌথ আগ্রাসন চালাচ্ছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশি-বিদেশি অপশক্তি বাংলাদেশে যৌথ আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (৩১ মার্চ) জজকোর্ট আইনজীবী সমিতিসংলগ্ন হোটেল অন্নপূর্ণায় কোতায়ালি থানা বিএনপির ৭ নম্বর ওয়ার্ড আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

ইশরাক বলেন, ‘রাষ্ট্র আজ চরম সংকট মোকাবিলা করছে। ক্ষমতাসীনরা তাদের বিদেশি প্রভুর সঙ্গে মিলিত হয়ে সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার হরণ করছে। দেশি ও বিদেশি অপশক্তি বাংলাদেশে যৌথ আগ্রাসন চালাচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ভারতীয় অপসংস্কৃতি চালু করা হয়েছে। শিক্ষাঙ্গনে মাদক ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকাদলীয় ছাত্র সংগঠন। পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বিকৃত করে জাতিকে মেধাশূন্য করার সুদূরপ্রসারী চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে।’

খোকাপুত্র বলেন, ‘বাংলাদেশকে ভারতীয় পণ্যের স্থায়ী বাজার হিসাবে প্রতিষ্ঠার করতে গিয়ে বাংলাদেশের কৃষি ও শিল্প কলকারখানা বঞ্চিত হচ্ছে। কৃষিপণ্য সংরক্ষণ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পণ্য পরিবহনে সরকারদলীয় চাঁদাবাজদের দৌরাত্ম রোধ করতে ব্যর্থ হয়েছে সরকার। খোদ এমপি-মন্ত্রীরা পণ্য চোরাচালানের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এরাই বাজার সিন্ডিকেট করে জনগণের অর্থ লুটে নিচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হয়েছে। নিজেদের আজ্ঞাবহ পুতুল সরকার দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে পর পর তিনটা পাতানো নির্বাচন করিয়েছে প্রতিবেশী দেশ ভারত। ফলে অরাজনৈতিক মাফিয়াচক্র আজ বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে।’

ইশরাক বলেন, ‘প্রতিবেশী ভারত প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিক ও বিজিবি সদস্যদের হত্যা করছে। একটি অনির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতা দখল করে থাকায় এর কোনো প্রতিবাদ বা প্রতিকার হচ্ছে না। যাদের প্রভুর আসন দিয়েছে আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করবে?’

৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সভাপতিত্বে এতে বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ওমর নবী নবু, ওয়ার্ড সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ফরহাদ, কোতায়ালি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশতাক, স্থানীয় মহিলা কাউন্সিলর সুরাইয়া আফরাজ প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর