রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘দেশে অর্থনৈতিক ধস নেমেছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
‘দেশে অর্থনৈতিক ধস নেমেছে’


গাজীপুর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে অর্থনৈতিক ধস নেমেছে। এ অবস্থা চলতে থাকলে মানুষ মানুষের মাথা খাবে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। মহানগর বিএন‌পির সভাপ‌তি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন গয়েশ্বর।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন আর শেখ হাসিনাকে বিশ্বাস করে না। কারণ বাংলাদেশের ১৫ লাখ কোটি টাকা পাচার হয়েছে। শেখ হাসিনার সঙ্গে যারা আছে তারা এসব পাচার করেছে।

গয়েশ্বর বলেন, ‘এবার ডু অর ডাই’; হয় বাঁচবো না হয় মরবো। কিন্তু লক্ষ্য একটাই শেখ হাসিনার সরকারের পতন। সুষ্ঠু নির্বাচন দিতে হবে। সারা বিশ্ব সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন চায়। জনগণ সিদ্ধান্ত নেবেন কাকে সরকার বানাবেন।

মহানগর বিএন‌পির সভাপ‌তি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাতীয় নির্বাহী কমিটির বেনজির আহমেদ টিটু সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকারী সভাপতি সালাহ্ উদ্দিন সরকার প্রমুখ।

The post ‘দেশে অর্থনৈতিক ধস নেমেছে’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর