সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

দেশের বাজারে স্বল্প বাজেটে অলরাউন্ডার ফোন এ১৬ আনছে অপো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৪৭ সময় দেখুন
দেশের বাজারে স্বল্প বাজেটে অলরাউন্ডার ফোন এ১৬ আনছে অপো

ঢাকা, ২৯ আগস্ট, ২০২১: করোনা মহামারির কারণে দীর্ঘ বিরতির পর আবারো দেশের বাজারে ফোন আনতে যাচ্ছে অপো বাংলাদেশ। সব শ্রেণীর পাঠকের কথা চিন্তা করে খুব শিগগিরই এ সিরিজের নতুন ফোন উন্মোচন করতে যাচ্ছে তারা। এবারের ফোনটি হবে স্বল্প বাজেটে অলরাউন্ডার ফোন। ধারণা করা হচ্ছে, বাজারে দাম ও মানে দুটোতেই অপ্রতিদ্বন্দ্বী হবে ফোনটি।
এ সিরিজের সর্বশেষ সংস্করণ এ১৬ ফোনটিতে থাকবে বড় ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন, সাইড মাউনটেন্ড সেন্সর, বড় পর্দাসহ প্রায় সবরকম সুবিধা। সবচেয়ে বড় কথা এমন বাজেটের মধ্যে এতোসব ফিচার সমৃদ্ধ ফোন বাজারে খুব কমই রয়েছে।

জানা গেছে, বিভিন্ন কারণে জনপ্রিয় এ সিরিজের ফোনগুলো নিয়ে গ্রাহকের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। এবারের এ১৬ ফোনের সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হচ্ছে এর ৫০০০ এমএএইচ বড় ব্যাটারি। একবার চার্জেই সারাদিন ইন্টারনেট ব্রাউজ, গেম খেলা, ছবি তোলা, ভিডিও দেখা, কথা বলা সবই করা যাবে। বারবার ফোনের চার্জ নিয়ে বাড়তি চিন্তা করতে হবে না। কারণ বর্তমান সময়ে ফোনের চার্জ ফুরিয়ে যাওয়া প্রায় সবারই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব কথা চিন্তা করেই বড় ব্যাটারি ব্যাপ আপের ফোন নিয়ে এসেছে অপো। আবার চার্জ হবেও দ্রুত। আছে নাইট চার্জ মোড যার মাধ্যমে রাতে নিশ্চিন্তে ফোন চার্জ দিয়ে রাখা যাবে। ওভারচার্জিং বা ফোন গরম হওয়ার কোন ভয় নেই।

ফোনটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ট্রিপল ক্যামেরা। এমনিতেই ক্যামেরার জন্য অপো ফোনের আলাদা সুনাম রয়েছে। এ১৬ ফোনটিও তার ব্যতিক্রম নয়। ফোনটির রিয়্যার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল করে। তাই ফোনটি দিয়ে ফটোগ্রাফি করা যাবে নির্বিঘ্নে। আছে ম্যাক্রো লেন্সের মতো দারুণ ফিচার যা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে নিজের সৃজনশীলতা প্রকাশের সুযোগ রয়েছে। ছবিও হবে আরো নিখুঁত ও সংবেদনশীল।
হালকা-পাতলা গড়নের ফোনটির ওজন মাত্র ১৯০ গ্রাম। এর র‌্যাম ৩জিবি ও রম ৩২ জিবি। একটি সর্বশেষ প্রযুক্তির আদর্শ ফোনে যেসব সুবিধা রয়েছে তার সবই রয়েছে ফোনটিতে।
স্লিক ডিজাইনের এ১৬ ফোনের আরেকটি বিশেষত্ব সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা দেখতে খুবই আকর্ষণীয়। এটি দিয়ে হাতের ছোঁয়ায় মুহুর্তেই আনলক করা যাবে। এই বাজেটের মধ্যে এসব সুবিধা দেওয়ার ক্ষেত্রে এ সিরিজের ফোনগুলোর জুঁড়ি নেই।
চোখ ধাঁধানো কালারের এ১৬ ফোনটি খুব শিগগিরই দেশের বাজারে পাওয়া। জানা গেছে, ফোনটির দামও থাকবে হাতের নাগালে। ইতোমধ্যে ফোনটি নিয়ে গ্রাহকের মধ্যে একপ্রকার আগ্রহের তৈরি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর