রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

দেশের মাটিতেই চিকিৎসা করতে চান জামায়াত আমির: মুজিবুর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২১৩ সময় দেখুন


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (১ আগস্ট) রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সুস্থ থাকা আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। এই সুস্থতার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন।”

অধ্যাপক মুজিব বলেন, “জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। তিনি নির্ধারিত সময়েই বান্দাকে নিয়ে থাকেন—না এক মুহূর্ত আগে, না পরে।”

তিনি জানান, জামায়াত আমির আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে বলেছেন, “আমাকে নেওয়ার যদি আল্লাহর সিদ্ধান্ত হয়, তাহলে সেটা দেশ বা বিদেশ—যেখান থেকেই হোক—বাস্তবায়িত হবেই। তাই আমি বাংলাদেশেই চিকিৎসা নিতে চাই। এই বক্তব্যে আমিরের ইমান ও আত্মবিশ্বাস প্রতিফলিত হয়।”

বিদেশে চিকিৎসা না নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় অধ্যাপক মুজিব বলেন, “অনেকে মনে করেন দেশের চিকিৎসকরা কম অভিজ্ঞ, কিন্তু এটি সঠিক ধারণা নয়। আমাদের চিকিৎসকরাও যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আল্লাহর অশেষ রহমতে জামায়াত আমির দ্রুত সুস্থ হয়ে জাতির খেদমতে ফিরে আসবেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁর আরোগ্য কামনা করছি।”

তিনি দেশের সর্বস্তরের জনগণ, জামায়াতের কর্মী এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর প্রতি দোয়ায় আহ্বান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর