রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘দেশের মানুষ স্বস্তিতে থাকায় ফখরুলের মন ভালো নেই’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১১১ সময় দেখুন
‘দেশের মানুষ স্বস্তিতে থাকায় ফখরুলের মন ভালো নেই’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের মানুষ স্বস্তিতে আছে এ কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন ভালো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার রাতে গণভবনের গেটের সামনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ শান্তিতে আছে, আনন্দে আছে নাকি বিরোধীদলের ভাষা মানুষ কষ্টে আছে? মানুষ আনন্দ থাকলে বিএনপির কষ্ট হয়, ফখরুল কষ্ট পাচ্ছে। মানুষ স্বস্তিতে আছে, আমি বলবো না খুব ভালো আছে। মানুষ স্বস্তিতে আছে মির্জা ফখরুল ইসলামের জন্য এটা অস্বস্তির কারণ। এজন্য তার মন ভালো নেই।’

তিনি বলেন, ‘আমি তাকে (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) শুধু একটা কথা বলব। সারা বিশ্বের কথা নাইবা বললাম। আশপাশের যে দেশগুলো আছে, মির্জা ফখরুল একটু যদি ঘুরে আসেন, বাজারে গিয়ে পর্যবেক্ষণ করেন, তাহলেই বুঝতে পারবেন, বাংলাদেশের দ্রব্যমূল্য বর্তমান বিশ্ব সংকটে অসহনীয় কোনো পর্যায়ে যায়নি। জনগণের সহনীয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখা যথাসাধ্য চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মির্জা ফখরুল বাইরের খবর জানেন না, আশেপাশের দেশগুলোতে তাকে অনুরোধ করি, ঘুরে আসতে বলি এবং বাজার বাজারে গিয়ে পর্যবেক্ষণ করতে তাকে আমি অনুরোধ করি। তাহলে যদি সত্য কথাটা যদি বলেন।’

কাদের বলেন, ‘এখন রাজনীতির জন্য সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আজকে বিশ্বযুদ্ধের কারণে, নিষেধাজ্ঞা- পাল্টা নিষেধাজ্ঞা, পাকিস্তানের মতো দেশ, শ্রীলংকার মত দেশ হিমশিম খাচ্ছে। ভারতে দ্রব্যমূল্যের আগের চাইতে অনেক বেশি ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। এটার জন্য বেশিরভাগই দায়ী বিশ্ব অর্থনীতি।’

বাংলাদেশে কোনো সংকট ছিল না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এখানে কোনো সংকট ছিল না। আমাদের এখানে সবকিছু সহনীয় পর্যায়ে ছিল। তবে আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলি আপনি এইসব অবান্তর অভিযোগ যখন সরকারের বিরুদ্ধে আনছেন যখন বলছেন যে, এবারের ঈদে মানুষের কোনো আনন্দ ছিল না। আনন্দ না থাকলে গতবারের চেয়ে কত বেশি পশু এবার কোরবানি হয়েছে? এটির হিসাব কি ওনার কাছে আছে? ৫১ লাখ বেশি কোরবানি হয়েছে।

টোল আদায়ের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘এবার পদ্মা সেতুর কথা যদি বলি। পদ্মা সেতুতে আমাদের দিনে টোল আদায় হতো ১ কোটি ২০ থেকে ৩০ লাখ টাকা। এবারে ঈদের আগের দিন আমাদের পদ্মাসেতুতে টোল আদায় হয়েছেন চার কোটি ৫৫ লাখ টাকা। মানুষ কি আনন্দে বাড়ি গেছে নাকি বিষন্ন চিত্তে বাড়ি গেছে? এর প্রমাণ এখানেই। আজকে বঙ্গবন্ধু সেতুতে সেখানেও ৩ কোটি ৫৫ লাখ একদিনে টোল আদায় হয়েছে। এত টাকা টোল কোথা থেকে এলো? মানুষই তো দিয়েছে। আজকে পশু কুরবানি চিত্রটা দেখুন। টোল আদায়ের চিত্রটা দেখুন।’

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর