সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘দেশের সব দূর্যোগে সেনাবাহিনী পাশে ছিল, এখনও আছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭১ সময় দেখুন
‘দেশের সব দূর্যোগে সেনাবাহিনী পাশে ছিল, এখনও আছে’


নাটোর: নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেছেন, দেশের সব দূর্যোগে সেনাবাহিনী পাশে ছিল, এখনও আছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর অবদান অসামান্য। বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর কাছে সবসময় নিরাপত্তা পেয়েছে।’

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১টায় সিংড়া উপজেলা কৃষি হলরুমে ডিফেন্স এক্স সোলজারস ও ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) উপজেলা শাখার আয়োজনে স্বশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দাউদার মাহমুদ আরও বলেন, ‘২৯ বছর যাবৎ দলের বিভিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছি। বিগত ১৭ বছরে দলের সব আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলাম। বারবার নির্যাতিত হয়েছি, ১৫টি রাজনৈতিক মিথ্যা মামলা খেয়েছি, চারবার জেল খেটেছি। আমার বিশ্বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকেই মনোনয়ন দিবেন। আমি আপনাদের পাশে যেমন ছিলাম, এখনও আছি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ্।’

অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলহাজ্ব আব্দুল জলিলের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহতাব আলী, আব্দুল ওহাব প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর