সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

দেশের সব রাজনৈতিক দুর্ঘটনার সঙ্গে আ.লীগ জড়িত: সালাহউদ্দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন
দেশের সব রাজনৈতিক দুর্ঘটনার সঙ্গে আ.লীগ জড়িত: সালাহউদ্দিন


ঢাকা: বাংলাদেশে গণতন্ত্র বিনাশ ও রাজনৈতিক সর্বনাশের প্রতিটি অধ্যায়ের সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, দেশের ইতিহাসে যত রাজনৈতিক দুর্ঘটনা ঘটেছে, তার মূলে ভূমিকা ছিল আওয়ামী লীগের।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের যত দুর্ঘটনা ঘটেছে, গণতন্ত্রের বিনাশ ও সর্বনাশ হয়েছে, তার সব কিছুর সঙ্গে আওয়ামী লীগ জড়িত। অনেক দুষ্ট লোক বলেন—শহিদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ, শেখ হাসিনা পরোক্ষভাবে জড়িত।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের যত গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কার, দেশের সমৃদ্ধি ও উন্নয়ন— সবই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে।’

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘২০২৪ সালে ছাত্র-জনতা ও গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব তারেক রহমানের মধ্য দিয়েই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।’

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর