শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

দ্বাদশ সমাবর্তনকে ঘিরে রাবিতে উৎসবের আমেজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ সময় দেখুন
দ্বাদশ সমাবর্তনকে ঘিরে রাবিতে উৎসবের আমেজ


রাবি: আগামীকাল বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট শিক্ষার্থীরা দূর-দূরান্ত থেকে চলে এসেছে। দেশের নানা প্রান্ত থেকেই শুধু নয়, বিদেশ থেকেও গাউন পরে টুপি উড়াতে চলে এসেছে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। জীবনের এই পর্যায়ে এসে মা-বাবা, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা। বিশ্ববিদ্যালয় জীবনের মধুর স্মৃতি অমলিন থাকবে সারাজীবন। জীবনের প্রতি বাঁকে হয়ে থাকবে সুখস্মৃতি।

সুষ্ঠুভাবে সমাবর্তনটি সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। সমাবর্তনের মূল প্যান্ডেলের কাজ ইতোমধ্যে শেষ। গাছগুলোতে সাদা চুন দেওয়া হয়েছে। রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় যেন একদম ঝকঝকে-তকতকে করা হয়েছে। ভবনগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। এ যেন এক অন্যরকম পরিবেশ।

সমাবর্তনকে কেন্দ্র করে আজ বিকেল ৪ টা থেকে রাত ৮টা ও সমাবর্তনের দিন সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ থেকে দেওয়া হবে গাউন, টুপিসহ অন্যান্য সমাবর্তন সামগ্রী। দ্বাদশ সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চলছে উৎসবের আমেজ।

বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তনে অংশ নেবেন ৫ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক। এতে উপস্থিত থাকবেন ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনকারীরা । ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রী অর্জনকারীরা। এছাড়াও উপস্থিত থাকবেন ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়ামে আয়োজিত মূল সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তনে বিশেষ আতিথি হিসাবে থাকবেন পরিকল্পনা মন্ত্রনালয়ের উপদেষ্টা প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (পিএসসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

বিশ্ববিদ্যালয়ের নির্দেশনামতে, সমাবর্তনস্থলে প্রবেশের জন্য আইডি কার্ড সঙ্গে আনতে হবে। সমবর্তনস্থলে কেবল নিবন্ধিত গ্র্যাজুয়েটরা প্রবেশ করতে পারবেন, তবে সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের পরিবারের সদস্যরাও প্রবেশ করতে পারবেন।

সমাবর্তনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বাদশ সমাবতন আগামীকাল হতে যাচ্ছে আমরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন। অলরেডি আমাদের যারা গ্র্যাজুয়েট তারা আসা শুরু করেছে। এই মুহূর্তে ক্যাম্পাস একেবারে উৎসবে পরিপূর্ণ। আশা করি সবকিছু ঠিকঠাক মতো হবে ইনশাআল্লাহ। আর যারা এখনও পথে আছে তাদের আমি তাদের সুস্থতা এবং নিরাপদ ভ্রমণ কামনা করছি। সম্মানিত যারা অতিথিরা তারাও একটু খুবই অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আমার মনে হচ্ছে যে খুবই দারুণ একটা অনুষ্ঠান হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘রেজিস্টারকৃত গ্র্যাজুয়েটরা বিভাগ থেকে তাদের উপহার সামগ্রী সংগ্রহ করবে আর আমাদের যারা অন্যান্য অতিথি ও সম্মানিত শিক্ষক রয়েছেন তাদেরগুলো আমাদের সিনেট ভবন থেকে দেওয়া হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom