শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ধর্ম অবমাননার অভিযোগে খুবির দুই শিক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৫৯ সময় দেখুন
ধর্ম অবমাননার অভিযোগে খুবির দুই শিক্ষার্থী বহিষ্কার


খুলনা: ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ইসলাম ধর্মীয় ফরজ বিষয় নিয়ে কটূক্তি করার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল এবং একই ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তনয় রায়।

জানা গেছে, তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বিচারের দাবিতে গত ১ জুলাই বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

অধ্যাপক ড. নাজমুস সাদাত জানান, এই দুজন শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এসেছিল। তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। পরে তদন্ত কমিটির প্রতিবেদন গত ৯ অক্টোবর ২৭তম শৃঙ্খলা বোর্ডের সভায় উত্থাপন করা হয়। শৃঙ্খলা বোর্ড সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর