শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ধর্ম অবমাননার অভিযোগে ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৩৩ সময় দেখুন
ধর্ম অবমাননার অভিযোগে ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা


ঢাবি করেসপন্ডেন্ট

সনাতন ধর্মের প্রতি অবমাননার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রোববার (১ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত ভৌমিক।

সোমবার (২ আগস্ট) সারাবাংলাকে মামলার তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুমন কুমার রায়। তিনি বলেন, ‘গতকাল (রোববার) মামলাটি দায়ের করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় মামলাটি হয়েছে।’ এই মামলা দায়ের হওয়ায় অধ্যাপক কার্জনকে গ্রেফতারে কোনো বাধা নেই বলে জানান তিনি।

আরও পড়ুন- ধর্ম অবমাননার অভিযোগে ঢাবি অধ্যাপকের পদত্যাগ দাবি

তবে মামলার বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদারকে একাধিকবার ফোনে চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

গত শুক্রবার (২৩ জুলাই) অধ্যাপক কার্জন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মদ ও দুধ নিয়ে একটি কৌতুক পোস্ট করেছিলেন। এ ঘটনায় পরদিন রাজধানীর শাহবাগ থানায় অধ্যাপক কার্জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক অমিত ভৌমিক। পরে এটিকে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে অন্তর্ভুক্ত করে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য ডিবির সাইবার ক্রাইম ইউনিটে পাঠায় শাহবাগ থানা পুলিশ।

পরে ওই কৌতুকের মাধ্যমেই অধ্যাপক কার্জন ধর্ম অবমাননা করেছেন বলে অভিযোগ এনে ২৫ জুলাই তার পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেয় বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদ।

সারাবাংলা/আরআইআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর