রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: বিএনপি নেতা তুহিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৪ সময় দেখুন
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: বিএনপি নেতা তুহিন


নীলফামারী: নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সনাতনী সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, ‘আমরা কোনো ধর্মীয় লোকের জন্য নই, আমরা সবার জন্য। সকল বাংলাদেশিকে আমরা সমানভাবে দেখি। ধর্ম আমাদের যার যার, রাষ্ট্র আমাদের সবার।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ডোমার নাট্য সমিতি মঞ্চে ডোমার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তুহিন বলেন, ‘ডোমার-ডিমলার মানুষের যেকোনো বিপদ-আপদে পাশে থাকতে চাই। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমাদের বেকার যুবকদের চাকরি দেবো। আমরা ধরে ধরে চাকরি দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি যদি এই আসনে এমপি নির্বাচিত হই তাহলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কল-কারখানা, কালভার্ট করবো এবং কোনো রাস্তা কাঁচা থাকবে না।

ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রেয়াজুল ইসলাম কালু’র সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডোমার পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আনিছুর রহমান আনু ও সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে ডোমারের ১০৩টি পূজামণ্ডপে উপহার প্রদান করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর