বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নওগাঁর পত্নীতলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ সময় দেখুন


ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ::

নওগাঁর পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা কারিতাস কতৃক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী প্রকল্প আওতায় নারীর প্রতি সহিংসতা রোধে ১৬ দিনের কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি বি.এস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।       

“নারীর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই’’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে রবিবার উষ্টি বি.এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক। সভায় মূল প্রতিবেদন উপস্থাপন ও সঞ্চালনা করেন প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা একরামুল হক।

বক্তাগণ বলেন নারীর প্রতি সহিংসতার কোনো অজুহাত হতে পারে না। সকল প্রকার শারিরীক, যৌন ও মানসিক নির্যাতন বন্ধে ও সহিংসতা মুক্ত বিশ্ব গড়তে সকলকে এগিয়ে আসার অহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের ১৮টি গ্রামের প্রকল্পের উপকারভোগীগণ, গ্রাম্য নেতৃবৃন্দ, স্কুল শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর