বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে জনসংগঠন ও ভূমিহীন সমন্বয় সভা শরীয়তপুরে তিন ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল চট্টগ্রামে সংঘর্ষের প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা শোকাহত সংবাদ IPL 2026: Will DC make changes to XI after defeat to SRH? Skipper Axar Patel clarifies | Cricket News দৌলতপুরে ভুল প্রশ্নে পরীক্ষা: ২ কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে অব্যাহতি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে Ex-Bigg Boss Star, K-Pop Artiste Aoora Attends Banquet During South Korea President Lee Jae Myung’s India Visit | Korean News

নড়াইল পুলিশ লাইনসে নারী সদস্যের আত্মহত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৬৪৭ সময় দেখুন
নড়াইল পুলিশ লাইনসে নারী সদস্যের আত্মহত্যা


নিউজ  ডেস্ক

নড়াইল জেলা পুলিশ লাইন্সের নারী ব্যারাকে মোসা. নূরে জান্নাতুল ছনিয়া (২৬) নামে এক নারী পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (২০ মার্ট) দুপুরে নড়াইল পুলিশ লাইনস মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

নিহত ছনিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত কয়েকদিন ধরে মানসিকভাবে বেশ বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত ছিলেন।

নড়াইল সদর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে জান্নাতুল ছনিয়া নারী ব্যারাকের একটি রুমে একা ছিলেন। রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে অন্য সদস্যরা তাকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার ময়নাতদন্ত শেষে পুলিশ লাইনস প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে মানিকগঞ্জে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

ইউনি/শাহোরা/



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom