শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

নতুন দলকে যেন বাধা দেওয়া না হয়: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৫৯ সময় দেখুন
নতুন দলকে যেন বাধা দেওয়া না হয়: প্রধানমন্ত্রী


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে গড়ে উঠা নতুন রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে কোনো প্রকার বাধা না দেওয়া নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নূরের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত এই নির্দেশ দেন তিনি।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ বলেন। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

কোনো দলের নাম উচ্চারণ না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যত আমরা ভাল কাজ করি, সেখানে একটা বির্তক সৃষ্টি করার চেষ্টা সব সময় এদের আছে। এটা বিএনপি-জামায়াতই সব থেকে বেশি সক্রিয়। আবার এখন নতুন কিছু গজাচ্ছে, সেটা গজাক।’

নুতন দলকে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি কালকেও আইজিপিকে বলেছি যারা নতুন পার্টি করতে চাচ্ছে তাদের পার্টি করতে দেওয়া উচিত এবং তারা দল করুক, তারা কাজ করুক। কারণ বাংলাদেশে দরকার আছে? যে যত দলকে করতে চায় করতে পারে। এখানে বহু দলীয় গণতন্ত্র বিদ্যমান। কাজেই এখানে যেন কোনো রকম বাধা দেওয়া না হয়। মিছিল করতে চাচ্ছে মিছিল করুক। মিছিলে আমরা বাধা দেব কেন?’

প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের যত রকম আন্দোলন আছে করুক। কিন্তু মানুষ পোড়ায়ে মারতে পারবে না, কোনো যানমালের ক্ষতি করতে পারবে না- সেটা আমাদের দেখতে হবে। যেন কোন জিনিসের ক্ষতি করতে না পারে।’

এর আগে গত ২৬ অক্টোবর ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির আহ্বান ড. রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নূর। দলটির আহ্বায়ক কমিটিতে ১০১ জন সদস্য রয়েছেন।

রেজা কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে। শাহ এএমএস কিবরিয়া ১৯৯৬-২০০১ মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে অর্থমন্ত্রী ছিলেন।

২০১৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে রেজা কিবরিয়া ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করেন। সেই নির্বাচনে ড. রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। পরে ২০১৯ সালে তিনি তাকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়। গেল ফেব্রুয়ারিতে গণফোরাম ছাড়ার ঘোষণা দেন তিনি। অন্য দিকে কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে পরিচিতি পান নুরুল হক নূর। পরে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন।

সারাবাংলা/এনআর/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর