সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নদী থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ সময় দেখুন
নদী থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার রামচন্দ্রপুরের পরা পাগলা নদী থেকে শাহরিয়ার নাইম (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (তারিখ) দুপুরে তার মরদেহ উদ্ধার করে নৌ–পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি শাহীন আকন্দ ও নৌ–পুলিশের ইনচার্জ তৌহিদুর রহমান।

শাহরিয়ার নাইম শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। রফিকুল ইসলাম সরকার পতনের আগে শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

ওসি শাহীন আকন্দ জানান, স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। যেহেতু ঘটনাস্থল নৌ–পুলিশের আওতাভুক্ত, তাই বিষয়টি রাজশাহীর গোদাগাড়ী নৌ–পুলিশকে অবহিত করা হয়।

নৌ–পুলিশের ইনচার্জ তৌহিদুর রহমান জানান, খবর পাওয়ার পর তারা গিয়ে মরদেহটি উদ্ধার করেন। গত ১৩ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি শাহরিয়ার। ঘটনার দিন পড়াশোনা নিয়ে তাকে পরিবারের সদস্যরা বকাঝকা করেছিলেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—শাহরিয়ার পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর