সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নবাবগঞ্জে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে এবি পার্টির মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন
নবাবগঞ্জে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে এবি পার্টির মতবিনিময়


হিলি: দিনাজপুর-৬ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হকের সমর্থনে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আউতগাড়ি গুচ্ছগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় আসন্ন নির্বাচনে ‘ঈগল’ প্রতীকের জন্য প্রার্থীর পক্ষে স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের কাছে ভোট ও সমর্থন চান ব্যারিস্টার সানী আব্দুল হক।

রোববার (২৩ নভেম্বর) এবি পার্টির নেতারা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আউতগাড়ি গুচ্ছগ্রামের বাসিন্দাদের সঙ্গে তাদের দৈনন্দিন সমস্যা এবং জীবনমান উন্নয়নের প্রতিকার নিয়ে খোলামেলা আলোচনা করেন।

নেতারা তাদের বক্তব্যে ভবিষ্যতে এই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নতিতে এবি পার্টির সুনির্দিষ্ট পরিকল্পনাগুলো তুলে ধরেন। দলের এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে স্থানীয় অধিবাসীরা আগামী নির্বাচনে ঈগল মার্কার পক্ষে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময়ে উপস্থিত ছিলেন এবি পার্টির দিনাজপুর জেলা যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সরওয়ার, নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব মো. ওয়াহেদুজ্জামান আশিক, নবাবগঞ্জ উপজেলা সহকারী সদস্য সচিব মো. শফিকুল ইসলাম এবং মাহমুদপুর ইউনিয়ন সদস্য সচিব মো. জিল্লুর রহমান প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর