মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি Explained: Why ICC stripped Sri Lanka of 2027 Women’s Champions Trophy hosting rights | Cricket News Arshad Warsi Recalls Jaya Bachchan’s Advice To His Wife Maria Goretti: ‘Difficult To Marry An Actor’ | Bollywood News কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩১৩ সময় দেখুন
নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা


স্টাফ করেসপন্ডেন্ট

এ বছর অনুষ্ঠিত হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। এজন্য সম্ভাব্য তারিখও জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। তিনি জানান, এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ এবং এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপুমনি এসব তথ্য জানান।

এরপরও যদি কোনো কারণে পরীক্ষা অনুষ্ঠিত না হয়, তাহলে বিকল্প ব্যবস্থাও রাখা হচ্ছে। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা যদি কোনো কারণে অনুষ্ঠিত না হয়, তাহলে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে।

তিনি জানান, আগামী সপ্তাহ থেকে শুরু হবে অ্যাসাইনমেন্টের মূল্যায়ন।

এর আগে গত ৩০ জুন জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেছিলেন, বিশ্বের বহু দেশ এমন কি উন্নত বিশ্বের দেশগুলোও পাবলিক পরীক্ষা বাতিল করেছে। কোনো কোনো প্রেডিকটেড গ্রেড দিচ্ছে। আমরা সেখানে ২০২০ সালের এসএসসি পরীক্ষা নিয়ে ফেলেছিলাম। এইচএসএস পরীক্ষা শুরুর দিক দুই/তিনদিন আগে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। পরে আমরা জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফল দিয়েছিলাম। আমরা যেভাবে বিচার বিশ্লেষণ ও টালি করে ফলাফল দিয়েছি দুই একটি ব্যক্তিক্রম ছাড়া পরীক্ষা হলে শিক্ষার্থীদের ফলাফল এরকমই হতো। কাজেই কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।

(বিস্তারিত আসছে…)

সারাবাংলা/টিএস/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর