রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

নয়াপল্টনে নয়, বিএনপির জনসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
নয়াপল্টনে নয়, বিএনপির জনসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে পূর্বঘোষিত জেলা ও বিভাগীয় শহরে জনসমাবেশের অংশ হিসেবে সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি।

যদিও দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় জানানো হয়ছিল সোমবার (৩১ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনে এ জনসভা অনুষ্ঠিত হবে।

পরে রাত ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নয়াপল্টনের পরিবর্তে বিএনপির জনসভা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে সোমবার বিকেল ৩টায়।

তিনি বলেন, ‘আমরা নয়াপল্টনে জনসমাবেশ করতে চেয়েছিলাম। পরবর্তীতে আলোচনা সাপেক্ষ সেটি সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

এই জনসমাবেশে বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি রাজধানী ঢাকার সব শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর