শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

নয়াপল্টনে পদবঞ্চিত যুবদল নেতাদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
নয়াপল্টনে পদবঞ্চিত যুবদল নেতাদের বিক্ষোভ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: যুবদলের নবগঠিত কমিটিতে সীমাহীন দুর্নীতি, পদ বাণিজ্য, নিষ্ক্রিয় অযোগ্যদের পদায়ন এবং ত্যাগী নেতাদের অবমূল্যায়নের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির পদবঞ্চিত নেতাকর্মীরা।

বৃহস্পতিতে (১৬ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করে তারা।

এ সময় পদবঞ্চিত নেতারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়। কমিটিতে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে তারা বলেন, ‘নিষ্ক্রিয় ও আর্থিক লেনদেনের মাধ্যমে যারা পদ পেয়েছে, তাদের অবিলম্বে বাদ দিতে হবে এবং ত্যাগী ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ কর্মীদের মূল কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে।’

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সম্পাদক আলি আশরাফ, কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সামসুর রহমান, রফিকুল ইসলাম রতন, এস এম মিজান, সহ সাংগঠনিক সম্পাদক ওমর তাহের বাবু, নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহজাহান আলম শাহীন, সৈয়দ আবেদিন প্রিন্স, আহসান উল্লাহ তুষার, রাসেল মিয়া, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, হুমায়ুন কবির, জাকির হোসেন খান, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ, এবিএম মহসিন বিশ্বাস, সাবেক সহ-সাধারন সম্পাদক কাজী মেজবাহুল আলম, সুমন চৌধুরী, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শরিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কোয়েল হোসেন, রকিবুল হাসান হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল আজম, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সরকার মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাবেক সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খন্দকার রিয়াজ, সহ ক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, রবিউল হাসান আরিফ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান কাজল, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু জাফর রিপন, সহ আইন সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান রিয়াদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য নাজমুল হাই রায়হান, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, যুবদলের মোহাম্মদ শাহজাহান, সঞ্জয় দে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এবাদুল হক পারভেজ, যুবদলের রাসেল দেওয়ান, আলামিন সিকদার, মুক্তার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি নিজাম উদ্দিন হাওলাদার প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর