বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

‘নরকের পথ’ বন্ধ করার পরিকল্পনা তুর্কমেনিস্তানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৬১ সময় দেখুন
‘নরকের পথ’ বন্ধ করার পরিকল্পনা তুর্কমেনিস্তানের


আন্তর্জাতিক ডেস্ক

তুর্কমেনিস্তানে ‘নরকে প্রবেশের পথ’ নিভিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বার্দিমুখামেদভ। দেশটির মরুভূমিতে বিশাল একটি গর্ত, যেখানে প্রচুর গ্যাসের মজুদ রয়েছে। আর এটিতে গতকয়েক দশক ধরে আগুন জ্বলছে। তাই গর্তটিকে ‘নরকের প্রবেশের পথ’ হিসেবে ডাকা হয়। খবর বিবিসি।

দেশটির পরিবেশ ও স্বাস্থ্যগত কারণসহ গ্যাস রফতানি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে বিশাল গর্তে জ্বলতে থাকা আগুন নিভানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন গুরবাঙ্গুলি বার্দিমুখামেদভ।

টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গুরবাঙ্গুলি বার্দিমুখামেদভ বলেন, ‘আমরা মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাচ্ছি, যা থেকে উল্লেখযোগ্য মুনাফা পেতে পারি। আর সেই অর্থ জনগণের কল্যাণে ব্যবহার করতে পারি।’একইসঙ্গে গর্তটির আগুন নেভানোর উপায় খুঁজে বের করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

‘নরকের পথ’ বন্ধ করার পরিকল্পনা তুর্কমেনিস্তানের
২০১৮ সালে প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে এটির নামকরণ করেন ‘শাইনিং অব কারাকুম’, ছবি: বিবিসি

দেশটির কারাকুম মরুভূমিতে রয়েছে এই বিশাল গর্তটি, যার নাম দারভাজা। আর এই সৃষ্টি নিয়ে রয়েছে রহস্য। অনেকের বিশ্বাস ১৯৭১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এক ভুল অপারেশনের কারনে এটির সৃষ্টি হয়।

কিন্তু কানাডার গবেষক জর্জ কাউরুনিস ২০১৩ সালে গর্তের গভীরতা পরীক্ষা করেছিলেন। ওই সময় তিনি আবিষ্কার করেছিলেন যে, এটি কীভাবে শুরু বা সৃষ্টি হয়েছিল তা আসলে কেউ জানে না।

স্থানীয় তুর্কমেন ভূতাত্ত্বিকদের মতে, বিশাল গর্তটি ১৯৬০’র সালের দিকে তৈরি হয়েছিল। আর ১৯৮০ সালের দিকে আগুন জ্বলে ওঠে। এই গর্তটি তুর্কমেনিস্তানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

এর আগেও দারভাজা’র আগুন নিভানোর জন্য অসংখ্য চেষ্টা করা হয়েছে। ২০১০ সালেও বারদিমুখামেদভ বিশেষজ্ঞদের আগুন নেভানোর জন্য একটি উপায় খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন। পরে ২০১৮ সালে প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে এটির নামকরণ করেন ‘শাইনিং অব কারাকুম’।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর