বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ১১৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ সময় দেখুন
নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ১১৩


আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার মধ্য অঞ্চলের প্লেটু প্রদেশে এক হামলায় কমপক্ষে ১১৩ জন নিহত হয়েছেন। দেশটির মালভূমি রাজ্যে স্থানীয় পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

সোমবার (২৫ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গত মে মাস থেকে মালভূমি রাজ্যে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই সময়ে পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষের কারণে নিহতের সংখ্যা শতাধিক অতিক্রম করে।

নাইজেরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সর্বশেষ সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে।

তবে মালভূমি রাজ্যের স্থানীয় সরকারের চেয়ারম্যান জানান, শনিবার ও রোববারের হামলায় ১১৩ জন নিহত হয়েছেন।

তিনি জানান, ২০ এর অধিক গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ হামলায় অন্তত ৩০০ মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মালভূমি রাজ্যের পুলিশ।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর