বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নাইজেরিয়ার গ্রামে বন্দুকধারীর গুলিতে নিহত ৩০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩০৩ সময় দেখুন
নাইজেরিয়ার গ্রামে বন্দুকধারীর গুলিতে নিহত ৩০


নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীর হঠাৎ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরা।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে চালানো এই হামলায় বেশকিছু মানুষকে অপহরণ করার পাশাপাশি দোকানপাটে আগুন ও লুটতরাজ চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা।

রোববার (৫ জনুয়ারি) এক বিবৃতিতে নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বিকেলে ডেমো গ্রামের কাসুওয়ান দাজি বাজারে মোটরসাইকেলে করে এসে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে বন্দুকধারীরা। এসময় তারা দোকানপাটে আগুন দেয় ও খাদ্যসামগ্রী লুট করে।

পুলিশের ধারণা, হামলাকারীরা কাবে জেলাসংলগ্ন ন্যাশনাল পার্কের গভীর জঙ্গল থেকে এসেছিল। ওই অঞ্চলের বন সশস্ত্র দুর্বৃত্ত দলগুলোর আশ্রয়স্থল হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী ও হামলায় আহত দাউদা শাকুল্লে বলেন, ‘হামলাকারীরা কাউকে রেহাই দেয়নি। নারী ও শিশুদের ওপরও গুলি চালিয়েছে। তখন আশপাশে নিরাপত্তা বাহিনীর কেউই ছিল না। আমরা এখন নিজেরাই এলাকা থেকে মরদেহ উদ্ধার করছি।’

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় এই ধরনের আক্রমণ খুবই সাধারণ ঘটনা।গত নভেম্বরেও এই রাজ্যের একটি ক্যাথলিক স্কুল থেকে শিক্ষার্থী আর শিক্ষক মিলে ৩০০ জনকে অপহরণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে চলা সশস্ত্র সংঘাত ও অপহরণের ঘটনায় নাইজেরিয়ার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সরকার ও নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও প্রত্যন্ত অঞ্চলগুলোয় এখনো নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।

আফ্রিকার জনবহুল দেশ নাইজেরিয়ায় একের পর এক সহিংস ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ‘খ্রিষ্টন নিধন’ চলছে-এমন দাবি তুলে ট্রাম্প প্রশাসন সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ২৫ ডিসেম্বর বড়দিনের রাতে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস সদস্যদের ওপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর