বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নাইজেরিয়ায় ১৫ শিক্ষার্থীকে মুক্তি দিলো অপহরণকারীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪০৫ সময় দেখুন
নাইজেরিয়ায় ১৫ শিক্ষার্থীকে মুক্তি দিলো অপহরণকারীরা


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কুল থেকে অপহৃত ১৫ শিক্ষার্থীকে সাত সপ্তাহ পর তাদের বাবা-মার কাছে ফিরিয়ে দিয়েছে অপহরণকারীরা। একজন অভিভাবক জানিয়েছেন, তাদের শর্ত মেনে একটি হাসপাতাল থেকে উদ্ধার করা হয় কিছু শিক্ষার্থীকে। খবর বিবিসির।

দেশটির কাদুনা রাজ্য থেকে বেথেল ব্যাপ্টিস্ট উচ্চ বিদ্যালয়ের ১২১ জন শিক্ষার্থী অপহরণের শিকার হন। পুলিশ জানিয়েছে, তাদের হিসাবে সন্ত্রাসীদের হাতে বন্দি আরও ৬৫ জনকে উদ্ধার তৎপরতা চলছে।

স্থানীয় সম্প্রদায়ের এক নেতা জানান, মুক্তিপণ দেওয়া সত্ত্বেও কিছু শিক্ষার্থী ছেড়ে দেয় তারা। নাইজেরিয়ান কর্তৃপক্ষ গণহারে অপহরণের ঘটনা বারবার ঘটতে থাকলেও তা বন্ধ করতে পারছে না।

এক হাজারের বেশি শিক্ষার্থীকে গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে দেশটিতে। গত বুধবারও কাটসিনা রাজ্য থেকে ৯ জনকে অপহরণ করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর