বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

নাগরপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করলেন এমপি টিটু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৯০ সময় দেখুন
নাগরপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করলেন এমপি টিটু

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় “স্কুল মিল্ক ফিডিং” কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলার আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিশুদের মাঝে দুধ বিতরন করা হয়।

এছাড়াও উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মো: রানা মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান মিলন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: ছিদ্দিকুর রহমান সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom