বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নাটোরে নার্স সেজে কন্যা শিশু চুরির মূল  অভিযুক্ত গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১১২ সময় দেখুন
নাটোরে নার্স সেজে কন্যা শিশু চুরির মূল  অভিযুক্ত গ্রেফতার


রাজু দে (স্টাফ রিপোর্টার), নাটোর ::

নাটোর সদর হাসপাতাল থেকে নার্স সেজে চুরি করা নবজাতক শিশু কন্যাকে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে নাটোর পুলিশ। চুরির ঘটনার মুল অভিযুক্ত কাজলী বেগম সহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার সকাল ৮ টার দিকে কুষ্টিয়ার খাজানগর এলাকার একটি বাড়ী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং এ তথ্য দেন পুলিশ সুপার সাইফুর রহমান।

পুলিশ সুপার সাইফুর রহমান জানান, শুক্রবার বেলা ১২টার দিকে নাটোর সদর হাসপাতালে নবজাতক শিশু কন্যাকে কোলে নিয়ে বসে ছিল শিশুটির দাদী। এ সময় নার্সের পোশাক পড়া এক নারী শিশুটিকে চেকআপ করার কথা বলে কোলে করে নিয়ে চলে যায়। অনেক সময় ফিরে না এলে তারা শিশুটির খোঁজাখুজি শুরু করে। পরে জানতে পারে শিশুটি চুরি হয়েছে। বিষয়টি হাসপাতাল কতৃপক্ষকে জানালে তারা বিষয়টি পুলিশকে জানায়।

পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জানা যায় শিশু কন্যাকে নিয়ে কুষ্টিয়ায় অপেক্ষা করছে। পরে কুষ্টিয়া পুলিশের সহযোগীতায় খাজানগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত কাজলী বেগমসহ শিশুটিকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটা একটা সংঘবদ্ধ চোর চক্রের কাজ বলে মনে হচ্ছে। অন্য অভিযুক্তদের ধরতেও অভিযান অব্যাহত আছে।

তাদের সদ্য ভুমিষ্ট শিশু কন্যাকে হারিয়ে তারা সবাই পাগলপ্রায় হয়ে গিয়েছিলেন। সবার দোয়ায় ও পুলিশের তৎপরতায় তিনি তাদের হারানো মানিককে ফিরে পেয়েছেন। এতে তারা অনেক খুশি। সেই সাথে অপরাধীদের কঠোর শাস্তি দাবীও করেন তিনি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর