রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

নানকপুত্র সায়ামের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
নানকপুত্র সায়ামের ১২তম মৃত্যুবার্ষিকী আজ


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সৈয়দা আরজুমান নার্গিস দম্পতির একমাত্র ছেলে সায়াম-উর-রহমান সায়ামের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (৬ সেপ্টেম্বর)।

এ উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সায়ামের পিতা-মাতার পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়াও সকালে পরিবারের সদস্যরা বনানী কবরস্থানে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা ও দোয়া মোনাজাতে অংশ নেবেন। আর এদিন মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডুলাহাজারা সাফারি পার্কের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হন সায়াম। বিয়ের মাত্র দু’বছরের মাথায় স্বামীকে হারান সায়ামের স্ত্রী আনিকা রহমান ও বাবাকে হারায় মেয়ে মেহরিশ রহমান।

ওই সময় আওয়ামী লীগ নেতা নানকের ছেলের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটি গিয়েছিলেন নানকের মোহাম্মদপুরের বাসায়।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর