ময়মনসিংহ প্রতিনিধিময়মনসিংহের নান্দাইলে করোনা-ডেঙ্গু’র ভয়াবহতা রোধে মশারি বিতরণ করা হয়েছে। ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’ এর উদ্যোগে দেশব্যাপি ডেঙ্গু’র ভয়াবহতা রোধে আয়োজন করা হয়। হতদরিদ্র পরিবারের ৫৯৫ জন শিশুদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর বেলা ১১ টায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ‘মশারি বিতরণ’ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।
প্রধান অতিথি ‘করোনা মহামারি ও দেশব্যাপি ডঙ্গু’র ভয়াবহতা রোধে সময় উপযোগী প্রদক্ষেপ নেয়া এবং দরিদ্র মানুষের পাশে সর্বদা থাকার জন্য নান্দাইল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র প্রশংসা করেন। এসব বিষয়ে সমাজের সকলকে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।
এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দীন ভূঁইয়া, সরকারি শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রি কলেজর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাদল কুমার দত্ত, সাংবাদিক আলম ফরাজী প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ছাত্র এবং শিশুদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে এর উদ্দেশ্য এবং পরবর্তী করনীয় সম্পর্কে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র নান্দাইল এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুমন রুরাম।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র নান্দাইল এরিয়া প্রোগ্রামের স্পন্সরশীপ এ্যাণ্ড চাইল্ড প্রোক্টেশন অফিসার উজ্জ্বল প্যাট্টিক কোড়াইয়া।