বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নাসরিন হস্তশিল্পে সফল উদ্যোক্তা | Unitednews24.com

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯৩ সময় দেখুন


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

দিনাজপুরে হস্তশিল্প তৈরি করে সফল উদ্যোক্তা হয়েছেন শামিমা নাসরিন। ঘরে বসেই বানান ড্রিমক্যাচার ও ম্যাক্রামে পণ্য। এতে লাখ টাকা আয়ের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ৩ নারীর। তার পণ্য যাচ্ছে বিদেশেও। অনলাইনে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকার অর্জার পাচ্ছেন। পণ্যের ডিজাইন ও মানে প্রশংসিত ও হচ্ছেন।

দিনাজপুর শহরের পশ্চিম রামনগর লালবাগ এলাকার একটি ভাড়া বাড়ি থেকে কাজ শুরু করেন শামিমা নাসরিন। মাত্র ৩ হাজার টাকার পুঁজি নিয়ে ২০২০ সালে করোনার লকডাউনের সময় হাতে সুতার কাজ দিয়ে যাত্রা শুরু করেছিলেন।

শামিমা নাসরিন বলেন, ছোটবেলা কেটেছে লক্ষ্মীপুরে। মায়ের কাছ থেকেই হস্তশিল্প শেখেছি। দিনাজপুরে আসার পর স্বামীর অনুপ্রেরণায় নতুনভাবে যাত্রা শুরু করি। শুরুটা ছিল নিজের ঘরে সাজানোর শখ থেকে। এখন ওই শখই হয়ে উঠেছে পেশা।

ঘর সাজানোর কাজে ব্যবহৃত তার তৈরি পণ্যের মধ্যে রয়েছে- ড্রিমক্যাচার, ম্যাক্রামে ওয়ালম্যাট, জায়নামাজ হ্যাঙ্গার, প্ল্যান্ট হ্যাঙ্গার ম্যাক্রামে সেলফ, টেবিল রানার, কুশিকাটার কাজ, বুনন টেবিল, বেতের ঝুড়ি, কোরআন
হ্যাঙ্গার, ম্যাক্রামে আয়না ও লাক্সারি ক্যানভাস ড্রিমক্যাচার। এসব পণ্য তৈরি হয় সুতা, দড়ি, পালক, বেত ও মালয়েশিয়ান বোর্ড ব্যবহার করে।

শামিমার ফেসবুক পেজের (চতুর্ভুজ) মাধ্যমেই প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকার অর্ডার পাচ্ছেন। এসব পণ্য হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ করা হয়। ক্যাশ অন ডেলিভারির ভিত্তিতে লেনদেন সম্পন্ন হয়। দাম শুরু হয়েছে মাত্র ২০০ টাকা থেকে, আর বড় ডিজাইনের পণ্যের দাম ৫ হাজার টাকা পর্যন্ত।

তিনি বলেন, ‘আমাদের পেজে যারা একবার ঢোকেন, তারা একটি নয়, একাধিক পণ্য কেনেন। কারণ একেকটি পণ্য অন্যটির সঙ্গে এমনভাবে মানিয়ে যায় যে, পুরো ঘরকে একটি থিমে সাাজানো যায়। তার প্রতিষ্ঠান এখন দক্ষ নারী কর্মী তৈরির একটি প্লাটফর্ম হয়ে উঠেছে। চার বছর ধরে এখানে কাজ করছেন কামরুন্নাহার কাকলি।

তিনি বলেন, এখানে কাজ শিখে এখন মাসে ৮ থেকে ১০ হাজার টাকা আয় করছি। এতে আমার সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে পারছি। কলেজছাত্রী মনীষা আক্তার বলেন, আমি আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রী। এখানে কাজ শিখে ওয়ালম্যাট তৈরির বিভিন্ন ডিজাইনের দক্ষতা অর্জন করেছি। ভবিষ্যতে নিজেই উদ্যোক্তা হতে চাই।

প্রতিষ্ঠানের প্রোডাকশন ম্যানেজার আয়েশা সিদ্দিকা জানান, ‘চার বছর ধরে এখানে কাজ করছি। এখন মাসে ১৫ থেকে ১৬ হাজার টাকা বেতন পাচ্ছি। লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়তে চাই।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর