শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

নাসিক নির্বাচ‌নে নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে ব্যবস্থা: নানক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৬০ সময় দেখুন
নাসিক নির্বাচ‌নে নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে ব্যবস্থা: নানক


ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা টিমের সমন্বয়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দলের ভেতরে থেকে নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নানক সতর্ক করে বলেন, যারা নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন, তারা নৌকার পক্ষে কাজ না করলে সেটি নিজের সঙ্গে বেইমানি করা হবে। দলের ভেতরে কোনো দ্বিধা-দ্বন্দ্ব বা বিভক্তি নেই। এখানে ব্যক্তি কোনো বিষয় নয়। কেউ দায়িত্ব পালন করবেন কি না সেটি তার ওপর বর্তায়। দায়িত্ব পালনে ব্যর্থ হলে দলের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে।

জাতীয় পার্টির প্রসঙ্গে নানক বলেন, আওয়ামী লীগ তাদেরও সমর্থন আশা করে। নৌকার সমর্থনই নিয়ে সদর আসনে লাঙ্গল প্রতীকে পাস করেছেন জাপার প্রার্থী। অথচ, তারা নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দিয়ে যাচ্ছেন।

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, জাপা মহাজোটের অংশ। সিটি নির্বাচনে তারা একজনকে সমর্থন দিয়েছে, রাজনীতি শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, কেউই অপরিহার্য নয়। দলের প্রার্থীর বিরুদ্ধে যারা অবস্থান নেবেন তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া আর কিছু করার থাকবে না। জাপা তৈমুরের পক্ষ নিয়েছে। জোটগতভাবে অনেক প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয়ভাবে আমারা জাতীয় পার্টির সঙ্গে কথা বলেছি। আজকালের মধ্যে তারা গণমাধ্যমে বিবৃতি দিয়ে অবস্থান পরিষ্কার করবেন।

আরও উপস্থিত ছিলেন বা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেনসহ অনেকেই।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর