বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিল কার্যালয় বন্ধ ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩১ সময় দেখুন
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিল কার্যালয় বন্ধ ঘোষণা


ঢাকা: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী মতিঝিল কার্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এখন থেকে তার সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের ১৫ তলা থেকে পরিচালিত হবে।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে দলটির কার্যালয় ছিল হোটেল পারাবাতের গ্যারেজে। নিরাপত্তার স্বার্থে সেই অস্থায়ী অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।

ঢাকা-৮ এর সর্বস্তরের জনগণ এবং সংশ্লিষ্ট সবাইকে এখন থেকে নতুন ঠিকানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক। তিনি জানিয়েছেন, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের পথচলা অব্যাহত থাকবে।

একই সঙ্গে একটি সতর্কবার্তাও দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। যদি কেউ আগের ঠিকানায় গিয়ে কোনো ধরনের ঝুঁকি বা বিপদের সম্মুখীন হন, তবে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে। সবাইকে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom